ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ঢাকা: রাজধানী গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে মাইসুম (অর্প) বলেন, ‘আমার বাবা সাবেক ঠিকাদার ছিলেন, আমাদের এক আত্মীয়ের কাজের জন্য মতিঝিলে যান। সেখানে কাজ শেষ করে গুলিস্তান থেকে ওই আত্মীয়কে বাসে তুলে দেন। সেখানে ভিক্টর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও জানান, মগবাজার মীরবাগে পরিবার নিয়ে থাকেন তারা। নিহতের এক ছেলে ও এক মেয়ে আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

আপডেট টাইম : ১১:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০