ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ফিল্ডিংয়ের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ নারীদের নির্বিষ বোলিং আর ছন্নছাড়া ফিল্ডিংয়ের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিল অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়েছে তারা।

আজ বৃহস্পতিবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। ফলে আগে বোলিং করেন সালমারা।

ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ব্যাটকে তলোয়ার বানিয়ে বাংলাদেশ বোলারদের কচুকাটা করেন দুজনই। তাদের দাপুটে ব্যাটিংয়ে বিনা উইকেটেই ১৫১ রান তুলে ফেলেন অজিরা।

১৭তম ওভারে সালমা খাতুনের বলে সানজিদা ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হিলি। ফেরার আগে ৫৩ বলে ৮৩ রান করেন তিনি। টর্নেডো ইনিংসটি সাজান ১০ চার ও ৩ ছক্কায়।

ওপেনারের বিদায়েও অস্ট্রেলিয়ার রানের চাকায় বাঁধ দেয়া সম্ভব হয়নি সালমাদের পক্ষে। উল্টো বাজে ফিল্ডিং প্রদর্শনী প্রতিপক্ষের জন্য আশীর্বাদ হয়ে আসে। দুই বিভাগ থেকে ফায়দা লুটে রানের ফোয়ারা ছুটান মুনি ও গার্ডনার।

শেষ পর্যন্ত ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ওয়ানডাউনে নামা গার্ডনার। আর ৫৮ বলে ৯ চারে ৮১ রানের হার না মানা ইনিংস খেলেন মুনি। তাতে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ফিল্ডিংয়ের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিল অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৭:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০