ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিলান লিজেন্ড মালদিনি করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন এসি মিলানের লিজেন্ড পাওলো মালদিনি। তার ছেলে দানিয়েলের শরীরেও বাসা বেঁধেছে এ ভাইরাস। এই মৌসুমে মিলানে অভিষেক হয়েছে তার।

মিলান গতকাল শনিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে, ‘করোনায় পজিটিভ হওয়া এক ব্যক্তির সংস্পর্শে থাকার কথা জানার পরপরই পাওলো মালদিনির শরীরে ভাইরাসটির উপসর্গ দেখা গিয়েছিল। গতকাল তার করোনা পরীক্ষা করানো হয় এবং এর অস্তিত্ব পাওয়া গেছে। তার ছেলে দানিয়েলের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে।’

মিলানেই ফুটবল ক্যারিয়ারের পুরোটা কাটিয়েছেন মালদিনি। যৌথ রেকর্ড ৬৪৭ সিরি ‘আ’ ম্যাচ খেলা এ ডিফেন্ডার এখন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর। ইতালির অন্যতম সেরা ডিফেন্ডার মালদিনির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে মিলান জানিয়েছে, ‘পাওলো ও দানিয়েল এখন ভালো আছেন। স্বাস্থ্য নির্দেশনা মেনে এরই মধ্যে তারা দুই সপ্তাহ ঘরেই ছিলেন, প্রয়োজনীয় চিকিত্সাও দেওয়া হয়েছে। পুরোপুরি সেরে ওঠার জন্য তাদের আরও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

মিলানের এ ঘোষণার আগে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস জানায়, তাদের তারকা খেলোয়াড় পাওলো দিবালা করোনা আক্রান্ত। এ নিয়ে তুরিন ক্লাবটির তৃতীয় কোনো খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিলান লিজেন্ড মালদিনি করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০