ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজধানীর তুরাগে মাদকসহ ভুয়া ডিবি আটক

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকা থেকে ১৯ মার্চ বৃহস্পতিবার ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত আসামী শেরপুর জেলার মকসেদপুর উপজেলার কাইলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ (৪৬)। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি থানার মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট, কয়েকটি ফাইল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে তুরাগের বাউনিয়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাউনিয়া বটতলা এলাকার রাজীবদের বাড়ির দ্বিতীয় তলার এক ভাড়াটিয়ার নিকট মামুনুর রশিদ নামের ঐ ব্যক্তি ডিবির ওসি পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে ওই ভাড়াটিয়াকে ইয়াবার ব্যবসার অপবাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে । কিন্তু কথাবার্তা সন্দেহজনক মনে হলে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে ডাকেন ওই ভুক্তভোগী ভাড়াটিয়া। এসময় প্রতারক অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। এবিষয়ে তুরাগ থানার পরিদর্শক (ওসি) নুরুল মোত্তাকিন জানান, এলাকাবাসী আটক করে এক প্রতারককে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজধানীর তুরাগে মাদকসহ ভুয়া ডিবি আটক

আপডেট টাইম : ১০:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০