ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

করোনাভাইরাসের কারণে পেছাচ্ছে অলিম্পিক গেমস

ক্রীড়া ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত ২০২০ টোকিও অলিম্পিক সময়মতো হবে তো! এমন শঙ্কা ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সেই শঙ্কাই সত্যি হতে যাচ্ছে। ২০২১ সাল পর্যন্ত স্থগিত হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস।

গতকাল সোমবার দিবাগত রাতে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।

পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে পাউন্ড বলেছেন, ‘আইওসির কাছে যে তথ্য রয়েছে তাতে করে এটা বলা যায় যে টোকিও অলিম্পিক পেছানোর সিদ্ধান্ত হয়ে আছে। যদিও এটা এখনো নিশ্চিত হয়নি। তবে আমি যতটুকু জানি যে অলিম্পিক গেমস ২৪ জুলাই শুরু হচ্ছে না। পেছানোর সিদ্ধান্ত দ্রুতই আসবে। আমরা টোকিও অলিম্পিক গেমস পেছাচ্ছি।’

এর আগে বিশ্বযুদ্ধের কারণে পিছিয়েছিল অলিম্পিক গেমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পেছাতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। করোনাভাইরাস যেভাবে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে তাতে ভাইরাসটি বিশ্বযুদ্ধের চেয়ে কম নয়।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে (১৬১০০)। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১ হাজার ৬৪ জন।

তথ্যসূত্র : বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

করোনাভাইরাসের কারণে পেছাচ্ছে অলিম্পিক গেমস

আপডেট টাইম : ০৭:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০