ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২৬ লাখ টাকা অনুদান দেন জাতীয় দলের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটাররা বরাবরই জাতীয় দুর্যোগে এগিয়ে আসেন। সাধারণ মানুষের পাশে থাকেন। এবার করোনাভাইরাস মোকাবিলায় তাঁরা কাঁধে কাঁধ মিলিয়েছেন।

জাতীয় দলের ২৭ ক্রিকেটার এপ্রিল মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, করোনা ইস্যুতে ২৭ ক্রিকেটার মোট ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। ট্যাক্স কাটার পর কোষাগারে জমা হয়েছে ২৬ লাখ টাকা।

এক বার্তায় ক্রিকেটারদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে। ‘

‘সেটির অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এপ্রিল মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করব। এই তহবিল ব্যয় হবে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ যাদের গৃহবন্দী থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।’

‘তহবিলে জমা পড়েছে প্রায় ৩১ লাখ টাকার মতো। কর কেটে থাকবে ২৬ লাখ টাকা। করোনার বিরুদ্ধে জিততে হলে আমাদের এই উদ্যোগ হয়তো যথেষ্ট নয়। কিন্তু যাদের সামর্থ্য আছে সবাই যদি এক সঙ্গে এগিয়ে আসেন কিংবা ১০জনও যদিও এগিয়ে আসেন, এই লড়াইয়ে আমরা অনেক এগিয়ে যাব। হ্যাঁ, এরই মধ্যে করোনা মোকাবিলায় অনেকে এগিয়ে এসেছেন। তাদের অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু বৃহৎ পরিসরে যদি আরও অনেকে এগিয়ে আসে, তাহলে আমরা এই লড়াইয়ে জিততে পারব ইনশাআল্লাহ।’

‘সেই সহায়তা হতে পারে ১০০, ৫০০০ কিংবা ১ লাখ টাকা দিয়ে। টাকা দিয়ে না হোক হতে পারে দুস্থ মানুষকে খাবার কিনে দিয়ে। আসুন পুরো দেশকে আমরা একটা পরিবার ভেবে চিন্তা করি এবং এই বিপদে সবাই সবাইকে সহায়তা করি। আল্লাহ আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। ইনশাআল্লাহ।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ১৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এবং জিম্বাবুয়ে সিরিজসহ সম্প্রতি জাতীয় দলে খেলেছে, এমন আরও ১০ জন, সব মিলিয়ে ২৭ ক্রিকেটার এগিয়ে এসেছেন। সেই তালিকায় আছেন সাইফ হাসান, মাহাদি হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মাহমুদ, ইয়াসির আলী রাব্বীর মতো নতুন ক্রিকেটাররা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২৬ লাখ টাকা অনুদান দেন জাতীয় দলের ক্রিকেটাররা

আপডেট টাইম : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০