ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডকভার দিলো ভারত

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেডকভার দিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এসব সহায়তা হস্তান্তর করেন।

এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের চিকিৎসক এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।

এতে আরো জানানো হয়, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতারা একটি ভিডিও সম্মেলন করেন। এ অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার দেশটি ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেডকভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডকভার দিলো ভারত

আপডেট টাইম : ০৭:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০