ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ফের মেয়ে সন্তানের বাবা হলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক : সুখবর দিলেন সাকিব আল হাসান। খেলার সাথী পেতে যাচ্ছেন আলাইনা হাসান অব্রি।

দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব।আজ মঙ্গলবার নিজের ফেসবুকে, অব্রির ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’ হাস্যোজ্জল অব্রির ছবি দেখেই বোঝা যাচ্ছিল, বড় বোনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত।

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

মাগুড়া থেকে যুক্তরাষ্ট্র ফিরে ‘সেল্ফ আইসোলেসনে’ ছিলেন সাকিব আল হাসান। উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে থাকার পর গত শুক্রবার পরিবারের সঙ্গে যোগ দেন সাকিব।

উইসকনসিনের সেই হোটেল থেকে কয়েক মিনিটের ব্যবধানে সাকিবের নিজের বাড়ি। সেখানে আগে থেকেই ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা। স্ত্রী-সন্তান ও পরিজনের সঙ্গে না থেকে স্বেচ্ছায় আলাদা করে রেখেছিলেন নিজেকে।

জানা গেছে, পুরোপুরি সুস্থ আছেন সাকিব। সামনের কয়েকটি সপ্তাহ পরিবার নিয়ে থাকবেন যুক্তরাষ্ট্রেই। গৃহবন্দি হয়ে থাকার ইচ্ছা সাকিব দম্পতির।

কিছুদিন আগে ৩৩ এ পা রেখেছেন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ফের মেয়ে সন্তানের বাবা হলেন সাকিব

আপডেট টাইম : ১১:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০