ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গরিব ও দুস্থদের জন্য এগিয়ে এলো সাকিবের ফাউন্ডেশন

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান করোনা মোকাবিলায় শুরু থেকে নিজের সর্বোচ্চটা করে আসছেন। নিজের চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে দান করে আসছেন আরও আগে থেকে।

এর আগে ‘মিশন সেইভ বাংলাদেশ’এর সহযোগিতায় ২০০০ অসহায় পরিবারের খাবারের জোগান করেছেন। এরপরে কনফিডেন্স গ্রুপের সহায়তায় ২০ লক্ষ টাকার একটা ফান্ড গঠন করেছেন।

আবার সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেইভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে জাতির সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।

এ নিয়ে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই সুস্থ, নিরাপদে ও ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও ‘মিশন সেইভ বাংলাদেশ’ যৌথভাবে বিশ (২০) লক্ষ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। আর এই প্রাপ্ত অর্থ দিয়ে গরিব ও দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করবো, আপনারাও যার যার জায়গা থেকে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গরিব ও দুস্থদের জন্য এগিয়ে এলো সাকিবের ফাউন্ডেশন

আপডেট টাইম : ০২:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০