ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় দারিদ্র্যের শিকার হতে পারে ৫০ কোটি মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রভাবে বিশ্ব বড় ধরনের অর্থনৈতিক মন্দার মুখে। এতে করে বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের শিকার হবে।

ভাইরাসের অর্থনৈতিক ও মানবিক ক্ষতি নিয়ে জাতিসংঘের এক গবেষণায় উঠে এসেছে এই আশঙ্কার কথা। আজ বৃহস্পতিবার বিবিসি প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বজুড়ে দরিদ্রের সংখ্যা বাড়তে যাচ্ছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও জি-২০ এর অর্থমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এই প্রতিবেদন প্রকাশিত হলো।

ব্রিটেনের কিংস কলেজ লন্ডন ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) বিশেষজ্ঞরা যৌথভাবে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবেদন লিখেছেন।

এএনইউর ক্রিস্টোফার হোয় বলেছেন, ‘সম্ভবত স্বাস্থ্য সংকটের চেয়েও মারাত্মক হতে চলেছে অর্থনৈতিক সংকট।’ প্রতিবেদনে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা ৪০ থেকে ৬০ কোটি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের অবসান ঘটাতে জাতিসংঘের টেকসেই উন্নয়ন লক্ষ্যকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্ডি সামনার বলেছেন, ‘যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশঘুলো সামাজিক সুরক্ষার পরিসর বাড়াতে হবে। আমাদের এই গবেষণা এটা নিয়েই। উন্নয়নশীল দেশগুলোতে কোভিডের কতটা প্রভাব পড়তে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী ধরনের সহায়তা করতে পারে সেদিকে মনোযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।’

গবেষকদের আশঙ্কা, মহামারি শেষ হতে হতে বিশ্বের অর্ধেকের বেশি জনগোষ্ঠী দারিদ্র্য জীবনযাপন শুরু করবে। নতুন দরিদ্র জনগোষ্ঠীর ৪০ শতাংশ হবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। আর এক-তৃতীয়াংশ হবে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় দারিদ্র্যের শিকার হতে পারে ৫০ কোটি মানুষ: জাতিসংঘ

আপডেট টাইম : ০৮:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০