ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

৫০০০ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শচীন

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে ভারতে এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২২৯ জন। করোনা প্রতিরোধে ভারতে এখন লকডাউন চলছে। ফলে গরীব ও অসহায় মানুষের খাদ্যভাব দেখা দিয়েছে।

এজন্য ভারতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ইতিমধ্যে এগিয়ে এসেছেন। ভারতীয় ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন টেন্ডুলকার এর আগে প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্য মন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে মোট ৫০ লাখ রুপি অনুদান দেন। তবে করোনাভাইরাস প্রতিরোধে শচীন থেমে নেই সেখানে।

এবার প্রায় পাঁচ হাজার অভাবী মানুষের এক মাসের খাবারের ব্যবস্থা করছেন ভারতীয় ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। আর এই কাজে তাঁর সঙ্গে আছে ‘আপনালয়’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার মাধ্যমে শচীন এই কার্যক্রম চালাচ্ছেন। ‘আপনালয়’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য জানায়।

‘লকডাউনের সময় যারা সবচেয়ে বেশি দুর্ভোগে আছে, তাদের সহায়তার জন্য আপনালয়ের পাশে দাঁড়ানোয় শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ। তিনি এক মাসের জন্য প্রায় পাঁচ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিচ্ছেন।’

এরপরে শচীনও ‘আপনালয়’ এর প্রশংসা করে রি-টুইট করেছেন। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রশংসা করে তিনি লিখেন, ‘দুঃখী ও দরিদ্র মানুষের সেবায় কাজ অব্যাহত রাখায় আপনালয়কে আমার শুভেচ্ছা। তোমাদের ভালো কাজ চালিয়ে যাও।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

৫০০০ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শচীন

আপডেট টাইম : ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০