রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে ভারতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ২৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের মেয়াদ বাড়ানোর তিন দিনের মাথায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। একই সময় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪১৪ হয়েছে।

রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। সেখানে ২ হাজার ৯১৬ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৮৭ জনের। শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। এর পরেই রয়েছে তামিলনাড়ু ও রাজস্থান।

এর আগে গতকাল বুধবার কেন্দ্রীয় সরকার করোনা হটস্পটের তালিকা প্রকাশ করেছিল। এই তালিকায় রয়েছে ১৭০টি জেলা। এর মধ্যে ৬টি মেট্রো শহর ও বেশিরভাগ বড় শহরই রয়েছে। হটস্পটের তালিকায় রয়েছে, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুর ৯ জেলা, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রা। এছাড়া আরও ২০৭টি জেলা রয়েছে সম্ভাব্য হটস্পটের তালিকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com