ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

কেরানীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৩২ বছর বয়সী আরও এক যুবক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন। আক্রান্ত ওই যুবক উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।

ডা. মোবারক বলেন, ‘বিকেলে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পেয়েছি। তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা আক্রান্ত ওই যুবকের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি।’

আজকের একজনসহ ১৩ দিনে এ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩২ জন করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছে। গত মঙ্গলবার চিকিৎসাধীন ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ছিলেন বলে জানান ডা. মোবারক।

তিনি বলেন, ‘কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে শুভাঢ্যা ইউনিয়নও রয়েছে।’

আক্রান্তদের এলাকাগুলোতে বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

কেরানীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২

আপডেট টাইম : ০৮:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০