ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া লকডাউন

বগুড়া প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। সিভিল সার্জনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকালে এক জরুরি বৈঠকে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট অন্যদের আবেদনে পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন চলাকালে এই জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ। জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোনও জেলা বা উপজেলা হতে কেউ প্রবেশ করতে বা এই জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেন না। জেলার ভেতরে অন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া সব ধরনের গণপরিবহণ, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য সংগ্রহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, ওষধু শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি ]সেবা এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিভিল সার্জন গওসুল আজিম বলেন, ‘অন্য জেলার মতো লকডাউনের সব শর্তই মানা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে বগুড়া লকডাউন

আপডেট টাইম : ০৯:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০