ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে রেলগেট পার হওয়ার সময় সারবোঝাই ট্রাকের নিচে পড়ে আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহারে বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর কবির বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ- এর সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে সান্তাহরের বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পিছিয়ে যায় এবং পিছনের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক আলমগীর কবির ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬