ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজশাহীতে চাল চুরির ঘটনায় আ.লীগ নেতা বহিষ্কার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি চাল চুরির মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা আলাল উদ্দিন ওরফে স্বপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বপনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দল থেকে বহিষ্কার স্বপন উপজেলার পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ওএমএস’র ডিলার ছিলেন।

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আদর্শ, শৃঙ্খলা, তথা দলীয় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের পরিপন্থী এবং রাষ্ট্রীয় অনুদান আত্মসাতের মতো কাজে জড়িত থাকায় আলাল উদ্দিন স্বপনকে দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলাল উদ্দিন স্বপনের অপকর্মে দলের সুনাম নষ্ট হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী সুপার ইফতেখায়ের আলম জানান, শনিবার (১৮ এপ্রিল) আলাল উদ্দিন স্বপনের বাড়ি থেকে দুস্থদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। করোনা পরিস্থিতিতে এই চাল দুস্থদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। চাল উদ্ধারের সময় স্বপনকে আটক করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় চাল চুরির মামলা করা হয়। রবিবার (১৯ এপ্রিল) তাকে কারাগারে পাঠায় পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রাজশাহীতে চাল চুরির ঘটনায় আ.লীগ নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০৯:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০