ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্স’ বা ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার কোনো প্রয়োজন নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনা প্রতিরোধে যেকোনো ধরনের পরামর্শ সরকার সাদরে গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে দলীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়।’

রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো পরামর্শ সরকারকে কোনো দল যদি দেয় তাহলে অবশ্যই সেই পরামর্শ সরকার সাদরে গ্রহণ করবে। করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্যগড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘অদৃশ্য শত্রুকে মোকাবিলার জন্য আজকে যা যা দায়িত্ব পালন করা উচিত তার মধ্যে সবার স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রথম এবং প্রধান কর্তব্য’।

বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের পবিত্র রমজান উপলক্ষে দেশের মানুষ ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: কাদের

আপডেট টাইম : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০