ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রেলের তেল চুরি মামলায় ইঞ্জিনিয়ার কারাগারে

রাজশাহীতে ট্রেনের তেল চুরির মামলায় সাময়িক বরখাস্তকৃত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এসময় বিচারক মাহবুবুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার রাতে আবুল হাসানকে রাজশাহী রেলস্টেশন থেকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী-আরএনবি। তবে করোনার কারণে আদালত বন্ধ থাকায় দুপুরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে আবুল হাসানকে হাজির করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ওয়াগন থেকে লরি ভিড়িয়ে তেল চুরির সময় হাতে চারজনকে আটক করে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন, যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন, যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী। তেল চুরির ঘটনায় ওইদিনই সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনার আরএনবি’র উপ-পরিদর্শক আসাদুল হক বাদী হয়ে রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইন-২০১৬ এর ৪নং ধারায় একটি মামলা করেন। এ মামলায় আসামী সাতজন। আসামীরা হলো- যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন, যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী, রেলের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসান, আবু আলী খান, আশফাকুল ও রবিউল সরদার।

এদিকে এজাহারে আসামীদের নাম ও ঠিকানা লেখা হলেও তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় লেখা হয়নি। তাদের বিরুদ্ধে রেলের ট্যাংকলরি থেকে পাঁচ হাজার লিটার তেল চুরির অভিযোগ আনা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে দুই লাখ ৭৫ হাজার টাকা। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আরএবি’র পরিদর্শক আহসান হাবীব। এ ঘটনায় জড়িত অভিযোগে ওইদিনই প্রকৌশলী আবুল হাসানকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রেলের তেল চুরি মামলায় ইঞ্জিনিয়ার কারাগারে

আপডেট টাইম : ০২:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০