ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঢাকা ছাড়লেন জাপানের ১০৯ জন নাগরিক

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দ্বিতীয় দফায় ঢাকা ছাড়লেন ১০৯ জন জাপানি নাগরিক। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ছেড়েছেন।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপর এক চার্টার্ড ফ্লাইটে তৃতীয় দফায় আরও কয়েকজন জাপানি নাগরিক দেশে ফিরবেন। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করে জাপানের নারিতা বিমানবন্দরে তারা অবতরণ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার জানিয়েছেন, সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের মধ‌্যে গত ২ এপ্রিল জাপানের ৩২৭ জন নাগরিক দেশে ফিরে গেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমদফায় ঢাকা ছেড়ে যাওয়া জাপানের নাগরিকদের অধিকাংশই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেলসহ দেশটির আর্থিক ও কারিগরি সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা ছাড়লেন জাপানের ১০৯ জন নাগরিক

আপডেট টাইম : ০৮:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০