ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনেরই বয়স ৬০-এর বেশি। চারজনের বয়স ৮০ বছরের বেশি।

মারা যাওয়া ১০ বাংলাদেশি হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১)।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ২৮ এপ্রিল তার রাজ্যে মৃত্যুর তালিকায় ৩৩৫ জনের নাম যুক্ত হয়েছে বলে জানান। নিউইয়র্কে সাড়ে ১৭ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা এবং রাজ্যের প্রায় তিন লাখ মানুষ এখনও করোনাভাইরাসে সংক্রমিত।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ১০ জন।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ১২১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ১২:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০