ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী হাসপাতালের ৩০ চিকিৎসকসহ ৪৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গত কয়েক দিনে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ মোট ৪৭ জন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছে আরো অনেকে। আজ বুধবার দুপুরে হাসপাতালটির পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া সংবাদমাধ্যমকে  এসব তথ্য জানান।

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ। জানি না পরিস্থিতি সামাল দেব কীভাবে।’

ডা. উত্তম কুমার বড়ুয়া আরো বলেন, ‘এখন পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক, সাতজন নার্স ও ১০ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা সবাই এখন পর্যন্ত ভালো আছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছেন অনেক। সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। জানি না এ পরিস্থিতি কীভাবে সামাল দেব।’

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘অনেক রোগী হাসপাতালে আসছেন তথ্য গোপন করে। পরে দেখা যাচ্ছে তিনি করোনা পজিটিভ। এদিকে ৩০ ভাগের বেশি রোগীর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে না। অন্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, অথচ দেখা যাচ্ছে তাঁরও করোনা পজিটিভ। আবার আক্রান্ত হওয়ার কয়েক দিন পরও রোগীর উপসর্গ দেখা যাচ্ছে। তাঁদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে দ্রুত। সুতরাং নানা কারণে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।’

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা এভাবে আক্রান্ত হতে থাকলে হাসপাতাল চালাবেন কীভাবে, এমন প্রশ্নের জবাবে উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জানি না আগামীতে কী হবে।’

হাসপাতাল কি লকডাউন করতে হবে তাহলে, এমন প্রশ্নে হাসপাতালটির পরিচালক বলেন, ‘মনে হচ্ছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সোহরাওয়ার্দী হাসপাতালের ৩০ চিকিৎসকসহ ৪৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০