ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

করোনা: বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে উল্লেখ করে এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ফোনে কথা বলার পর এক টুইট বার্তায় এ কথা জানান মোদি।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করেছেন। পরিস্থিতি মোকাবিলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস

করোনা: বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার: মোদি

আপডেট টাইম : ১১:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০