ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

করোনা শেষ করে দিল ৭৩ বছরের ভালোবাসার সংসার

অনলাইন ডেস্ক: দুজন এক ছাদের নিচে বাস করছেন দীর্ঘ ৭৩ বছর।একজনকে ছাড়া অন্যজনের বেঁচে থাকা ভাবাই যেত না।বয়স বাড়লেও এতটুকু কমেনি তাদের প্রেম।

সেই বন্ধন মুহূর্তেই শেষ করে দিল সর্বনাশা করোনা ব্যাধী।আর তাইতো মৃত্যুর আগে দুজন দুজনকে বলে গেলেন ভালোবাসি। খবর সিএনএনের।

মহামারি কোভিড-১৯ কেড়ে নি্ল এই দুই প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই দম্পতি। হাতে হাত রেখে তাদের মৃত্যুর আগে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।

মারা যাওয়া দম্পতিদের একজন মেরি কেপলার ও তার স্বামী উইলফোর্ড। মেরির মৃত্যুর ৬ ঘণ্টা আগেই উইলফোর্ড বেশি অসুস্থ হয়ে পড়েন।

এরপর পরিবারের অনুরোধে তাদের এক ঘরে রাখা হয়। মৃত্যুর পূর্বে এভাবেই তারা শয্যাশায়ী হয়ে শেষ ঘণ্টা একসঙ্গে কাটান। উইসকনসিনের মিলওয়াকির ফ্রয়েডের্ট হাসপাতালে শনিবার এই দম্পতির মৃত্যু হয়।

তাদের নাতনি নাটালি লামেকা বলেন, ‘সৃষ্টিকর্তাও বোধ হয় চাননি তারা একে অপরকে রেখে বেঁচে থাকুক। এজন্যই বোধ হয় তাঁরা একসঙ্গে মারা গেলেন। মৃত্যুর আগে তারা একে অন্যের হাত ধরে ভালোবাসি কথাটি অন্তত বলতে পেরেছেন, এটাই আমাদের সান্ত্বনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

করোনা শেষ করে দিল ৭৩ বছরের ভালোবাসার সংসার

আপডেট টাইম : ০৫:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০