সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেহরানে বিস্ফোরণ, ইসরাইলের নতুন হামলার ঘোষণা ঈদের ছুটিতে চাঁদপুর তিন নদীর মোহনায় উপচে পড়া ভিড় কেনিয়ায় মার্চে প্রবল বর্ষণে ৮১ জনের প্রাণহানি : কর্তৃপক্ষ কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু কুমিল্লার সড়ক দুর্ঘটনায় নিহত সাইয়েদার গ্রামে শোকের মাতম কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশি সহ ২২৮ জনের প্রানহানী

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৫৫ বার পঠিত

অনলাইন ডেক্স: যুক্তরাষ্ট্রের করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কে ৪ জন ও নিউজার্সিতে একজন মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ৪৫ দিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে মারা গেলেন মোট ২২৮ জন বাংলাদেশি। এর মধ্যে নিউইয়র্কে ২০৮ ও নিউজার্সিতে ৮ জনের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কে যে ৪ জন মারা গেছেন তার মধ্যে রয়েছেন সুরাইয়া আহমেদ নামের ৮৭ বছর বয়সী এক নারী। শুক্রবার সকালে লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরেকজন হলেন- ব্রুকলিনের বাসিন্দা মোহাম্মদ সামসুদ্দিন (৫৫)। নিঃসঙ্গ জীবন যাপনকারী সামসুদ্দিন বেশ কয়েকমাস ধরে কর্মহীন জীবনে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন।

শুক্রবার ভোরে তার রুমমেটরা তাকে মৃত অবস্থায় দেখতে পয়ে পুলিশকে জানায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

একইদিন কুইন্সের সানিসাইড মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ ফরিদ ভূঁইয়া (৭২) ও লং আইল্যান্ডের বাসিন্দা ও পেশায় সেলস পার্সন রথীন্দ্র নাথ কুমার সরকার (৫৫) মারা গেছেন।
এছাড়া আর নিউজার্সির প্যাটারসন সিটিতে মারা গেছেন আব্দুল কাদের মাখন (৭১)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com