ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

রাজধানীতে সকালে মুষুলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : রাতভর মৃদু গরমের পর রাজধানী ঢাকায় বুধবার (৬ মে) সকালে মুষুলধারে বৃষ্টি নামে।

ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ঘণ্টাখানেক ভারী বৃষ্টিপাত হয়। এতে মহানগরীতে গরম কেটে গিয়ে ঠান্ডা অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ভোরে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। বিকেলের দিকে আবার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বয়ে যেতে পারে। এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার

রাজধানীতে সকালে মুষুলধারে বৃষ্টি

আপডেট টাইম : ১২:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০