ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঢামেকের করোনা ইউনিটে ৫ দিনে ৪৩ জনের মৃত্যু

অনলাইন ডেক্স: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

ঢামেকে করোনা ইউনিটে গত পাঁচ দিনে মোট ৪৩ জন মারা গেছেন বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ।

ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের একটি সূত্র জানায়, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন।

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় রাজধানীর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজমুল করিম চৌধুরীর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায়ও ভুগছিলেন তিনি।

আজ সকাল ৯টার দিকে মৃত্যু হয় সুফিয়া বেগম (৩৬) নামের ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর। তার স্বামী মো. শামসুল আলম তাকে হাসপাতালে নিয়ে আসেন। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে সেটি পজিটিভ আসে।

এ ছাড়া করোনা ইউনিটে মৃত্যু হয় পল্লবীর বাসিন্দা সেতারা বেগমের (৬৫)। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয় তার। আজ বৃহস্পতিবার মৃত্যু হয় কামরাঙ্গীরচরের বাসিন্দা হোসনে আরার (৭০)। করোনা ইউনিটে ভর্তির ত্রিশ মিনিট পর মৃত্যু হয় তার।

সূত্রটি আরও জানায়, প্রতিদিনই করোনা ইউনিটে রোগী ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ১৬৭ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। অনেকের নমুনা পরীক্ষাগারে। দ্রুতই তাদের প্রতিবেদনগুলো চলে আসবে। রোগীদের পুরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানায় ঢামেক হাসপাতালের করোনা ইউনিটের সূত্রটি।

ঢামেক হাসপাতালে করোনা ইউনিট চালু হয় গত ২ মে। এর পর এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৪৩ জন। তবে তাদের সবার করোনা পজিটিভ ছিল না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ঢামেকের করোনা ইউনিটে ৫ দিনে ৪৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০