ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ল্যাবে গণস্বাস্থ্যের ‘জিআর র্যা পিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হচ্ছে।

গতকাল রোববার দুপুরে বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্র্রের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ সোমবার থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে। তিনি জানান, বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। আজ সোমবার তাদের সেই কিট দেয়া হয়েছে।

মহামারী করোনাভাইরাসের পরীক্ষায় স্বল্পমূল্যের কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সরকার সেটি গ্রহণ করেনি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ৩০ এপ্রিল সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআরবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমতি দেয়া হয়।

২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু

আপডেট টাইম : ১২:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০