ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন একদিনের বেতন দিলো ত্রাণ তহবিলে

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

রোববার (১০ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

বাংলাদেশের অধস্তন আদালতের সব পর্যায়ের বিচারকদের সংগঠন হলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অ্যাসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন একদিনের বেতন দিলো ত্রাণ তহবিলে

আপডেট টাইম : ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০