ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধানকাটা শ্রমিকদের বাসে চাঁদাবাজি, শ্রমিকলীগ নেতা শাহীন গ্রেপ্তার

বগুড়া : ধান কাটা শ্রমিকদের বহনকারী বাস থেকে চাঁদা আদায়ের অপরাধে বগুড়ায় আলোচিত শাহীনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন বগুড়া জেলা যুব শ্রমিক লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা থেকে ধান কাটতে ৪৬ জন শ্রমিককে নিয়ে একটি বাস কুমিল্লায় যাচ্ছিলো। সোমবার ভোররাতে বগুড়া-ঢাকা মহাসড়কে ওই বাস থামিয়ে চাঁদার দাবিতে চালক ও তার সহকারীকে মারপিট করেন শাহীন। বগুড়া শহরের চারমাথা এলাকায় শাহীনসহ বেশ কয়েকজন বাসটির গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহীন ও তার লোকজন বাস চালক মনির ও সহকারী রতনকে এলোপাথারি মারপিট করতে শুরু করে। এসময় বাসে থাকা ধানকাটা শ্রমিকরা ঝটিকা শাহীনকে আটক করে। পরে ওই মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে মারপিটের শিকার বাসচালক মনির এই ঘটনায় বাদি হয়ে সোমবার শাহীনসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিকেলে শাহীনকে আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, এই শাহীন এ আগে ২০১৮ সালে বগুড়ার একজন কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। ওই ঘটনা বেশ সমালোচিত হয়েছিলো দেশব্যাপি। পরে যুব শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ধানকাটা শ্রমিকদের বাসে চাঁদাবাজি, শ্রমিকলীগ নেতা শাহীন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০