ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন

দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসের সংক্রামণের মধ্যেই দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আতিকুল ইসলাম।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মো. আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আতিকুল ইসলাম সামাজিক দূরত্ব রোজায় রেখেই সীমিত পরিসরে এ দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি তার নগর ভবনের অফিস থেকে জুম’র সাহায্যে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এর আগে ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করেন আতিকুল ইসলাম। বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালকে পরাজিত করে তিনি বিজয়ী হন। ২৭ ফেব্রুয়ারি তাকে শপথবাক্য পাঠ করার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তবে উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ না হওয়ায় ৯ ফেব্রুয়ারি থেকে জামাল মোস্তফা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উত্তরের ৪ নম্বর ওয়ার্ড থেকে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর

দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

আপডেট টাইম : ০২:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০