ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

দায়িত্ব গ্রহণ করেই অ্যাকশন, দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

ডেস্ক: দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের দুজনের বিরুদ্ধেই কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

রবিবার সন্ধ্যায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে নগর ভবনে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন নতুন মেয়র।

মেয়র বলেন, ‘দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না। এধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হলেও পিছুপা হবো না।’

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস। আগের মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়িত্ব গ্রহণ করেই অ্যাকশন, দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

আপডেট টাইম : ০৮:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০