ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

রাতভর তাণ্ডবের পর দুর্বল আম্ফান উত্তর দিকে সরছে

নিউজ ডেস্ক : খুলনা-সাতক্ষীরা উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সুপার সাইক্লোন আম্ফান। এখন রাজশাহী-রংপুর হয়ে ক্রমশ উত্তরদিকে সরে যাচ্ছে। আম্ফানের প্রভাবে রাজশাহী, রংপুর অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনভর এ অবস্থা থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সকালে পৌনে ৯টার দিকে এটি আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে।

মধ্যরাতে আবহাওয়া বুলেটিনে বলা হয়েছিল, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় আম্ফান ক্রমশ উত্তরদিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের এলাকাগুলো। গাছপালা ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে হাতিয়া, নিঝুমদ্বীপ, ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলগুলো ৫-৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া দমকা বাতাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহীসহ বেশ কয়েকটি জেলার আম ও লিচু বাগানের। এখনো মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে বলে জানা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে দুর্যোগের মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

রাতভর তাণ্ডবের পর দুর্বল আম্ফান উত্তর দিকে সরছে

আপডেট টাইম : ১১:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০