ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

৪০০ টাকার জন্য চাচাকে খুন

ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে ঈদ উপলক্ষে সেমাইয়ের ব্যবসায় লাভের মাত্র ৪০০ টাকা কম দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা শামীম হোসেন (৩৫) খুন হয়েছেন। র‌বিবার রা‌তে উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ভাতিজা রনি মিয়া (২২) ও তার বাবা শাহিনুর মিয়াকে (৪৫) আটক করেছে। নিহত শামীম হোসেন বিহারপুর গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, শামীম ও তার বড় ভাই শাহিনুর মিলে ঈদ উপলক্ষে কাঁচামালের ব্যবসার পাশাপাশি সেমাই ও নারিকেল বিক্রির ব্যবসা শুরু করে। রোববার বেচাকেনা শেষে বাড়িতে বসে লাভের টাকার ভাগবাটোয়ারা করা হয়। এতে শামীমের ভাগে ৪০০ টাকা কম হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়।

এ সময় শাহিনুরের ছেলে রনি মিয়া বাবার পক্ষ নিয়ে চাচা শামীমের পেটে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশিরা গুরুতর অসুস্থ শামীমকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে প্রতিবেশীরা শাহিনুর ও রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সেমাইয়ের ব্যবসার লাভের ৪০০ টাকা নিয়ে বিরোধের জের ধরে রনি তার চাচাকে ছুরিকাঘাত করে খুন করে। ঘটনার পর পরই রনি ও তার বাবা শাহিনুরকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে পাঠানো হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০০ টাকার জন্য চাচাকে খুন

আপডেট টাইম : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০