ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাভারে ইউএনও সহ ২৯ জন করোনায় আক্রান্ত

আনোয়ার হোসেন আন্নু,সাভার: সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান যুমনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে উপজেলায় আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, গত রোববার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বুধবার ফলাফল এলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৯ জনের করোনা পজিটিভ দেখা যায়।

এদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারও আছেন বলে জানা গেছে।

এ নিয়ে সাভারে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে। পারভেজুর রহমানের কোনো উপসর্গ দেখা না দিলেও করোনা প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সায়েমুল হুদা বলেন, এ পর্যন্ত সাভারে ১ হাজার ৫৭১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে ৩৫৮ জনের। এরমধ্যে আবার মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়েছেন ২৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে ইউএনও সহ ২৯ জন করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০