ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

ইউনাইটেড হাসপাতালে আগুনের সূত্রপাত যেভাবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছিল বলে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে। তবে আরেকটি সূত্র জানিয়েছে, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।

বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পাঁচ করোনা রোগী আগুনে পুড়ে মারা যান।

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, আগুন লাগার সময় ভেতরের একটি কক্ষে পাঁচজন ছিলেন, যারা বের হতে পারেননি। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণ করা হচ্ছে। তারা সবাই আইসোলেশনে ছিলেন। যেহেতু তাদের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল, সেহেতু আগুনের ধোঁয়ায় বেশিক্ষণ টিকতে পারেননি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ‘আগুনের সূত্রপাতের বিষয়ে সরাসরি কিছু বলা যাবে না। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।

পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতালের মূল ভবনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে। তবে যেখানে আগুন লেগেছে, সেটি মূল ভবনের বাইরের অংশ এবং অস্থায়ী। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউনাইটেড হাসপাতালে আগুনের সূত্রপাত যেভাবে

আপডেট টাইম : ০১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০