ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২০২৯

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৮ হাজার ৪২৫ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, ৪৮টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। সর্বশেষ যুক্ত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২৬৭ জনের। গতকালকের কিছু নমুনাসহ ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি।

এর মধ্যে ২ হাজার ২৯ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৩২১ জন। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, নারী ৪ জন। ৭ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন।

বয়সের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন মারা গেছে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন নেওয়া হয়েছে ২৪৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৮৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২০২৯

আপডেট টাইম : ০২:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০