ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন এবং জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন গাজীপুরের কাপাসিয়া, একজন টঙ্গীর মধ্য আরিচপুর এবং অপরজন গাজীপুর মহানগর এলাকার বাসিন্দা ছিলেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার বাসিন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক উপপরির্শক (৬১) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার তিনি ওই হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার বাসিন্দা ও ঢাকার তেজগাঁও কলেজের মাস্টার্সের এক ছাত্রী বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৫ মে করোনার লক্ষণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

আজ পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ বলে জানানো হয়। গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথি এলাকার ৫০ বছর বয়সী এক বাসিন্দা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা গেছেন। এরপর করোনা সন্দেহে তাঁর নমুনা নেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

আপডেট টাইম : ১০:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০