ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে প্রশংসিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : শুক্রবার পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বে শান্তিরক্ষার কার্যক্রমে যেসব দেশ অংশ নিচ্ছে এর মধ্যে শান্তিরক্ষী মিশনে প্রশংসিত বাংলাদেশ পুলিশ।

জাতিসংঘ সনদের আলোকে বাংলাদেশ পুলিশ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ দেশসমূহে শান্তি রক্ষার কাজে অত্যন্ত সুনামের সাথে প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে কাজ করে আসছে। শান্তিরক্ষার এই মহতী যাত্রায় বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক আইন ও বিধি মেনে, সংঘাতপূর্ণ দেশসমূহের স্বাধীনতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে, নিরপেক্ষভাবে বিবদমান বিষয়সমূহের শান্তি পূর্ণ সমাধানের পথকে সহজতর করতে সহায়তা করেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে এমন তথ্য তুলে ধরে শুক্রবার (২৯ মে) রাত পুলিশ জানায়, ১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এই যাত্রা শুরু হয়। বিরতিহীনভাবে দীর্ঘসময়ে পুলিশ বহুমাত্রিক উপায়ে জাতিসংঘের পাশে থেকেছে। ২০০৫ সালে স্বয়ংপূর্ণ বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট শুরু করে। নারী পুলিশ ইউনিট প্রেরণ করে শান্তি রক্ষার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক উন্মোচন করেছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, ২০১৩ সালের শেষ দিকে বাংলাদেশ পুলিশ জরুরি ভিত্তিতে ইন্টারমিশন কো-অপারেশনের আওতায় ২৪ ঘণ্টায় বিশেষায়িত কন্টিনজেন্ট সাউথ সুদানে পাঠানো হয়। ২২টি শান্তিরক্ষা মিশনে প্রায় ২০,০০০ পুলিশ সদস্য কাজ করেছেন। হাইতি, পূর্ব তিমুর, কসোভো, বসনিয়া, সুদান, ইত্যাদি দেশে বাংলাদেশ পুলিশের সদস্যরা যেমন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে, তেমনি ইন্টারনালি ডিসপ্লেজড, রিফিউজিদের পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা ও নিরাপত্তায় দূত হিসেবে কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে প্রশংসিত

আপডেট টাইম : ১২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০