ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন এবং জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন গাজীপুরের কাপাসিয়া, একজন টঙ্গীর মধ্য আরিচপুর এবং অপরজন গাজীপুর মহানগর এলাকার বাসিন্দা ছিলেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার বাসিন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক উপপরির্শক (৬১) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার তিনি ওই হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাঁর বাড়িটি লকডাউন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার বাসিন্দা ও ঢাকার তেজগাঁও কলেজের মাস্টার্সের এক ছাত্রী বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৫ মে করোনার লক্ষণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

আজ পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ বলে জানানো হয়। গাজীপুর সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথি এলাকার ৫০ বছর বয়সী এক বাসিন্দা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা গেছেন। এরপর করোনা সন্দেহে তাঁর নমুনা নেওয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০