ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফুসফুসের সংক্রমণ কমছে ডা. জাফরুল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ গতকালের চেয়ে কমেছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ। তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে অনেক উজ্জীবিত তিনি। চিকিৎসাধীন অবস্থায়ও তিনি গণস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ-খবর নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে ডা. নাজিবের বরাত দিয়ে এসব কথা জানান ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।

মিন্টু বলেন, ‘ডা. নাজিব বিকাল ৫টার দিকে জানিয়েছেন ডা. জাফরুল্লাহকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে আরও কিছুটা ভালো হয়েছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস হচ্ছে। তবে গলা ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। একটু একটু কথা বলতে পারেন এবং ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন।

ডা. জাফরুল্লাহর শরীরে করোনার ইনফেকশন নেই উল্লেখ করে ডা. নাজিব বলেন, ‘নতুন ব্যাকটেরিয়া ইনফেকশন কমছে। তাকে আরও বেশ কিছু দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। বাজেট ও করোনাভাইরাসের মহামারি থেকে উত্তরণে করণীয় নিয়ে লেখালেখি করে হাসপাতালে তার সময় কাটছে।

ডা. জাফরুল্লাহ নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এর আগে গত ৯ জুন তার চিকিৎসায় বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আর গত ১৩ জুন তৃতীয় দফায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ফুসফুসের সংক্রমণ কমছে ডা. জাফরুল্লাহ’র

আপডেট টাইম : ১০:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০