ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবারের বাজেট বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই : আমির খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে, সেখানে মানুষের মনোজগৎকে বিবেচনায় আনা হয়নি। বরং বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই এ বাজেট দেওয়া হয়েছে।আজ শনিবার (২০ জুন) ‘সিপিডি বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘করোনা সারাবিশ্বকেই গ্রাস করেছে। পরিস্থিতি মোকাবিলায় সব দেশই নিজেদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে। এ কারণে বাংলাদেশকেও ভিন্নভাবে চিন্তা করতে হবে।’

দেশে অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে দুরাবস্থা চলছে। এখানে দলীয়করণ হচ্ছে। আর্থিক সুশানের অভাব। এ পরিস্থিতিতে করোনা মোকাবিলা করছি আমরা। করোনায় সব শ্রেণীর মানুষ সংকটে রয়েছে। ফরমাল-ইনফরমাল কোনো সেক্টরের কর্মসংস্থানের পরিস্থিতি ভালো নয়। এই বাজেটে তার সমস্যার কার্যকর সমাধান নেই।’

মানুষ অর্থ সংকটে রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘কাজ ও খাদ্য দুটোই এখন ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে হবে।’ তাদের কাজ দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবারের বাজেট বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই : আমির খসরু

আপডেট টাইম : ০৯:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০