ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল।’ শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে।’

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন। তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত।’

গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় প্রতিবছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এই সংখ্যা ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আমাদের দল কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।’

বিএনপির নেতা-কর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্লেষকরাবলছেন, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১.২৮ শতাংশ। আর মির্জা ফখরুল বলছেন, তাদের ২৮৪ জন আক্রান্ত ও ৭৩ জন মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুহার ২১ শতাংশ। এ নিয়ে আপনাদের মতো আরও অনেকেই প্রশ্ন রেখেছেন।’

এ সময় করোনায় আক্রান্ত সবার দ্রুত সুস্থতা ও মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা ক‌রেন তথ্যমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০