ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিরোজপুরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকির হোসেনঃ
শুক্রবার ৩ জুলাই: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৫ জন ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী, সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।

এ সময় এনটিভির পিরোজপুর জেলা প্রতিনিধি রশিদ আল মুনান বলেন, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং সহযোগিতাই এনটিভির এগিয়ে চলার প্রধান শক্তি। তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পিরোজপুরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০১:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬