রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩১৯ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মিনি পিকআপ ও কংকর বোঝা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে, পিকআপের চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরীপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকা নারায়নগঞ্জের ও অন্যজনের ঠিকানা মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার সকালে রায়পুর থানার পুলিশ ওই দু’চালকের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে পাওয়ায় উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরিত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ চালক (৪০) মারা যান ও ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন। তবে এখনও নিহদের পুরো নাম ও ঠিকানা সঠিক ভাবে জানা যায়নি। রায়পুর থানার (ওসি) তোতা মিয়া জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। পড়ে যাওয়া ট্রাক ও পিকআপ খাল থেকে উদ্ধার করে জব্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com