ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

করোনা-বন্যায় মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগ: নিখিল

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘করোনায় মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগ। বন্যা পরিস্থিতিতেও কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ‌্যোগে তুরাগ থানাধীন কয়েকটি ওয়ার্ডে গাছের চারা রোপণ করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। করোনা দুর্যোগে কোথাও কেউ না খেয়ে থাকেনি, এটাই তার প্রমাণ। শেখ হাসিনা ক্ষমতার থাকলে কেউ না খেয়ে থাকে না।

চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে, এ দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দিয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছে।

বিএনপি নেতাদের সমালোচনা করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘করোনা দুর্যোগে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে, প্রতিপক্ষ হয়েছে। মানুষের অসহায়ত্ব নিয়ে অপপ্রচার করে তারা জনগণের দুশমনে পরিণত হয়েছে। অপরাজনীতি বুঝতে পেরে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

এ সময় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

করোনা-বন্যায় মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগ: নিখিল

আপডেট টাইম : ১১:১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০