ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনামুক্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: করোনামুক্ত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানান এই অভিনেত্রী।

টুইটে কোয়েল মল্লিক লিখেন—প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড-১৯ পরীক্ষায় সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত ১০ জুলাই কোয়েল মল্লিক টুইটে জানান, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করা হলে রঞ্জিন মল্লিকের নেগেটিভ আসে। কিন্তু বাকি সবার পজিটিভ আসে।

এদিকে গত ৫ মে পুত্রসন্তানের মা হয়েছেন কোয়েল মল্লিক। স্বামী সন্তান নিয়ে বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন কোয়েল। তার শ্বশুর-শাশুড়ির কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসায় কোয়েলের সন্তানের দেখাশুনো তারাই করেছেন।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

করোনামুক্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আপডেট টাইম : ১২:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০