ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

আমিরাতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে তথ্যচিত্র প্রদর্শন, জীবন ও কর্মের উপর প্রাণবন্ত আলোচনা, পুস্পস্তবক অর্পণ, স্মারক চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী।

৮ আগস্ট বিকেল চারটায় দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর। জাতির জনকের পরিবারের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত বলেন, ১৯৪৭ সালের পরে বঙ্গবন্ধুর পরিবার বাঙালি জাতির লাইট হাউজ হয়ে উঠেছিল। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

তিনি বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর যোগ্য ও বিশ্বাস্ত সহচর এবং নারী মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য কারিগর। দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বঙ্গমাতার জীবনী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হাই, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকাত আকবর, বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, আশিশ বড়ুয়া প্রমুখ আলোচনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

আমিরাতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০