ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মুম্বাইয়ে প্রজাপতির ৭৭টি নতুন প্রজাতির সন্ধান

অনলাইন ডেস্ক: প্রজাপতি নিয়ে গত ৮ বছর ধরে গবেষণা করেছে বোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (বিএনএইচএস)। মুম্বাইয়ের কাছে মাথেরান হিল স্টেশনের একটি পরিবেশগত সংবেদনশীল বনে তারা ৭৭টি নতুন প্রজাতির প্রজাপতির সন্ধান পেয়েছে।

মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান বিএনএইচএসের বিজ্ঞানী মান্দার সাবান্ত বলেছেন, নতুন প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়ার পর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪০টি। মহারাষ্ট্র রাজ্যের রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অঞ্চলর আয়তন ২১৪.৭৩ বর্গকিলোমিটার।

বেসরকারি এই গবেষণা সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিএনএইচএসের দীর্ঘ আট বছর কঠোর গবেষণার ফলে মাথেরানে ৭৭টি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেলো।’ নতুন করে প্রজাপতির সন্ধানে ১২৫ বছর পর প্রথমবার অঞ্চলটিতে এমন গবেষণা হয়েছে বলে জানায় তারা।

বিএনএইচএস এবং সোমাইয়া বিদ্যাবিহার ইউনিভার্সিটির বিজ্ঞানীদের প্রকাশিত ওই গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে, ভিন্ন মৌসুমে প্রজাপতির ভিন্ন বৈচিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি বৈচিত্র পাওয়া গেছে শীতকালে, আর কম বর্ষায়।

আট বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করে ২২ হাজার ৮৩৩টি পর্যবেক্ষণ ও কালার বার কোডিং পদ্ধতির মাধ্যমে এই গবেষণা করেছেন মান্দার সাবান্ত, ডা. নিখিল মোদাক ও সাগর সারাং।

বিএনএইচএসের এক কর্মকর্তা বলেছেন, ১৮৯৪ সালে ব্রিটিশ গবেষক জেএ বেথাম মাথেরানে প্রজাপতির বৈচিত্র নিয়ে জরিপ চালান। ওই সময় ৭৮ প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়ার কথা জানান এবং বোম্বাইয়ের (এখন মুম্বাই) কেউ ভবিষ্যতে গবেষণা করলে আরও অনেক প্রজাতির প্রজাপতি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই উদ্যোগ নিয়েই এবার সফল হয়েছে সংস্থাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মুম্বাইয়ে প্রজাপতির ৭৭টি নতুন প্রজাতির সন্ধান

আপডেট টাইম : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০