শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেনাবাহিনীর হাতে যাচ্ছে লেবাননের ক্ষমতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৬৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: লেবাননে গত সপ্তাহে ভয়ানক বিস্ফোরণের পর আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এরপরও আন্দোলন অব্যাহত থাকে দেশটির প্রেসিডেন্ট ও স্পিকারের পদত্যাগের জন্য। আজ বৃহস্পতিবার দেশটির সংসদ জরুরি অবস্থা অনুমোদন করে। ফলে কার্যত ক্ষমতা যাচ্ছে সেনাবাহিনীর হাতে।

এর আগে বৈরুতে বিস্ফোরণের পর দিন মন্ত্রিসভা দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছিল। ওই বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ নিহত ও ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ বৃহস্পতিবার দেশটির সংসদ জরুরি অবস্থার জন্য আট দিনের মধ্যে ভোট দিয়েছে। যেটি আইনগতভাবে প্রয়োজন ছিল।

জরুরি অবস্থা সেনাবাহিনীকে বাকস্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা বন্ধসহ বাড়িতে প্রবেশ করে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারে অনুমতি দেয়; যা নিরাপত্তার হুমকি বলে বিবেচিত হয়।

হিউম্যান রাইটস ওয়াচ ও বিভিন্ন সংগঠনগুলো বলছে, সামরিক আদালতে বিচারগুলো স্বাভাবিক বিচার প্রক্রিয়ার সঙ্গে খাপ খায় না।

লেবাননে জরুরি অবস্থা জারি করার পর মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বেড়েছে। তারা বলছে, বিস্ফোরণের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com