ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছাত্রলীগ নেতা হামজা খানকে দল থেকে সাময়িক বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি: মাদক মামলায় কারাগারে যাওয়া মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্তে সংগঠনের নীতি আদর্শ বহির্ভূত কাজে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা কমিটির সহ সম্পাদক হামজা খানকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

সর্বশেষ গত ৯ আগস্ট রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয় তার।

দণ্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে গিয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ছাত্রলীগ নেতা হামজা খানকে দল থেকে সাময়িক বহিষ্কার

আপডেট টাইম : ০৯:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০